কালো খোঁপা ছিল বাঁধনহারা

সাঈদুর রহমান লিটন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এ রকম বৃষ্টির দিনে আমার হাত ধরেছিল কেউ,

হাতে আমার কদমফুল ছিল না,

কালো খোঁপা ছিল বাঁধন হারা।

একবার প্রেমিক বাতাস এসে তার খোঁপা খুলে

আমাকে প্রেমিক করে দিয়েছিল অজান্তে।

সেই থেকে আমি নিয়মিত বাজারের ব্যাগ নিয়ে

চাল, ডাল, তরকারি কিনতে থাকি।

কতবার ঘেমে গেছি, হেঁটেই চলেছি পথে

রিকশার ভাড়া জোটেনি কখনও।