আলবাহার

রহমান মুজিব

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কোথায় যাবে

গাছে গাছে আকীর্ণ আমাদের নাম আর যোগচিহ্ন

ছায়ায় ছায়ায় ভালোবাসা, ডালে ডালে যে অক্ষর

মিলিয়ে দেখেছি তোমার নাম

তোমার নামে যে বিকাল আসে তাকে নিকটবর্তী

নদীতে ভাসিয়ে দিয়ে বলেছি— ফিরে এসো একদিন

ভাটায় যদি মুছে যায় নাম জোয়ারে মনে রেখো

কাকসন্ধ্যায় শুরু হলে পেরেকের পথ

রক্ত নিয়ে ছিনিমিনি হবে আলতার, অশ্রুকে জল করে

তৃষ্ণা মিটাব আলবাহার...