শিশিরের বুকে

মোল্লা মোখলেছুর

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

স্বার্থকে দূরে রেখে করছো দিব্য বিরোধ

নই নিশাচর। খেজুর বৃক্ষের নালে

দিই না তৃষ্ণার জ্বরে জিহ্বার ডগা

ঘুমিয়ে থাকো রাত্রির কপাটের আটকে

কার্তিকের ভেজা জ্যোৎস্নার মৃদু উত্তাপ

গেছে মরে। শীতের কলস জমে দূরে—

আমি চরে নেব তার মুগ্ধ রস শুষে

ভোরের বেলায় ডানা ঝেড়ে শিশিরের

বুকে উড়ে বেড়াব হেমন্তকে জাগাতে