সংগ্রাম

আবু আফজাল সালেহ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কংক্রিটের কবরে জীবন ভারহীন, কালহীন

পচা স্বপ্ন; বাতাসের জন্য বড্ড ভারী

পদদলিত, বেপরোয়া

জীর্ণ ধুলো; জুতোর কাদায় কলঙ্কিত

ভবিষ্যত আছে বলে মনে হয় না!

জীবন যে ভাঙা ডানা—

যেখানে হৃদয় থেকে রক্ত ঝরে।

শরৎ আসে, তারপর শীতের বরফ

শীতনিদ্রার প্রয়োজন নেই

আরামদায়ক বিশ্রামের বিছানাও নেই

শুধুই বঞ্চনা; পুনঃসৃষ্ট প্রাণের স্পন্দন নেই

নতুন বংশবিস্তারের জন্য বড্ড পদদলিত।

তবুও জীবনকে খুশি করতে কিছুই করি না—

করতে পারি না।