ভাঙা স্বপ্ন
ইকবাল খান
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
একে একে সবকিছু ধ্বংস হয়েছে,
পলে পলে অনেক দুঃখ সঞ্চিত হয়েছে।
যে গাছের ডালে ব্যগ্র শ্রমে বাসা বাঁধতে চেয়েছি,
তা-ই হুড়মুড় করে ভেঙে পড়েছে।
একটি একটি খড়কুটো জমিয়েছিলাম স্বপ্নের মতো,
প্রতিটি ভোরে নতুন আশায় জুড়েছি বাসার গাঁথুনি।
ঝড় আসেনি বলে ভেবেছিলাম আমি নিরাপদ,
অথচ ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছিল শিকড়ের মাটি।
কেউ শোনেনি ডালের সেই নীরব মড়মড় শব্দ।
আমিও বুঝিনি, কেমন করে সকল অবলম্বন
তাসের ঘরের মতো ভেঙে গেছে,
সুখের শেষ ভরসাটুকু ধসে গেছে নিমেষে।
আজ ভাঙা স্বপ্নের টুকরোগুলো ছড়িয়ে আছে উঠোনজুড়ে,
প্রতিটি টুকরোয় আমার অতীতের ঘ্রাণ।
কত পথ স্বপ্নকে সঙ্গী করে হেঁটেছি,
উড়েছি আকাশের বুকে,
নেমেছি পাতালের কোল ঘেঁষে।
আজ আমার কেউ নেই, কিছু নেই,
রিক্ত হস্তেত বন্ধুর পথে চলছি।
