কার্তিকে

মুহাম্মদ রফিক ইসলাম

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পাতার সবুজে শিশির নাচে—

আনন্দকে ছুঁয়ে দিতে বৃক্ষ,

চোখের ভেতর তুলে আনে মখমল রোদ।

ডানা মেলে শালিক—

পালকে ছড়িয়ে পড়ে, সোনালু আলো।

ফুলে ফুলে প্রজাপতি উড়ে,

পাপড়ির ভাঁজে ভিজে ঘ্রাণের নির্যাস।

কার্তিকের এসব ঘোরলাগা ঘোরে, মুছে যায় ক্ষত—

তোমার কিনারে মাদুর পেতে বসি না, কতদিন...