এসেছে হেমন্ত ফের
মাহমুদ নজির
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এসেছে হেমন্ত ফের
প্রকৃতি সেজেছে নতুনরূপে,
হলুদশাড়ি পড়ে মাঠে মাঠে দুল খাচ্ছে
সোনালি-রুপালি ধান।
আবছায়া, হাঁসফুল, বিন্নি,কালিজিরা
আলুই, বাসমতি, চিনিগুড়ি
পাইজাম, ফাতেমা, শেফালী, কাবেরী
কার্তিকশাইল, নাজিরশাইল নানা রঙের ধানে
ঝলমল বিস্তীর্ণ ফসলের মাঠ।
পাড়ায় পাড়ায় ঘরে ঘরে জমেছে হেমন্তী উৎসব—
কিষাণ-কিষাণীর চোখে-মুখে
ফুটে উঠেছে হাসি অমলিন।
এসেছে হেমন্ত ফের
প্রকৃতি সেজেছে নতুনরূপে,
বাঙলার শ্যামল প্রান্তরজুড়ে আনন্দ—
গানে গানে সুরে সুরে জেগে উঠছে প্রাণ।
