হেমলক প্রেম
রফিকুল ইসলাম আধার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যখন অন্তর্দাহে ক্ষয় পায় দেহখড়ি,
পিঠ তো ঠেকেই গেছে শেষ দেয়ালের গায়ে
আর কত ঠেলবে বলো যাতনার ধাক্কায়?
ভালোবাসার পাঠ চুকিয়ে তো কবেই
নিজ ভূমে বন্দি করেছ আমায়
তোমার পাষাণ প্রাণের শক্ত কবজায়!
আমি তো নির্দ্বিধায় সয়ে গেছি তা-ই,
নীরবে জড়িয়ে ধরেছি ওই অনঙ্গ বার্তা
প্রেমে নয়, জীবনের বিষণ্ণ যবনিকায়;
চুমুকে চুমুকে শুষে নিয়েছি যে-সুধা,
একবারও ভাবিনি তা নীল হেমলক,
তোমারই পেলব হাতে ধরা পেয়ালায়!
