ঘোর

সাকিব জামাল

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গাঢ় কালো পাপড়ি সব

এই বিধ নন্দনতত্ত্বে, কী করে

রাঙানো থাকে জাদুময়? বুঝি না!

এই বেসাতি, হয়তো

টপ আইকিউ প্রেমিক পর্যন্ত

ঘোর লাগিয়ে রাখে।

দারুণ সিক্রেট কোড, যখন

বলো, ভালোবাসি!

জ্বালাও, জ্বলি। নিভে যাই;

ঠোঁটে তোমার ইচ্ছে, ফুঁ!