আমার ঠোঁটে করি রোপণ তোমার ঘামফুল
মুহম্মদ রাসেল হাসান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গার ঠোঁটের উপর অঙ্কুরিত ঘাম
চরণে ভক্তি করি, ওষ্ঠে প্রণাম।
ওষ্ঠের প্রণাম তবে জানাই ওষ্ঠে
প্রণামে নারাজ হলে মরে যাব কষ্টে।
পূর্ণ প্রণাম হলে পদ্মের আলো
গায়ে মেখে অসীম বলবে হৃদয় জুড়াল।
ললিত কলা করে অমৃত সবই
মহালোক চায় শুধু মৃণাল সুরভী।
অমিলনে হয় না বিস্তার, হয় না প্রণামফুল
দাও দাও
আমার ঠোঁটে করি রোপন তোমার ঘামফুল।
