শেষ প্রশ্ন

নাহিদ ফেরদৌস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তুমি জানতে চেয়েছিলে, 'কী করো?'

আমি বলেছিলাম, 'অপেক্ষা।'

তারপর সময় গড়িয়ে গেল আমাদের!

তুমি আর কিছুই বলোনি কখনও!

কারণ, ততদিনে তুমি জেনে গেলে...

আমার সব অপেক্ষাই ছিল

শুধু তোমার জন্য।