বেহেশতি কুসুম
মাসুম হাসান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তুমি ঘাসের চিবুকে
ভোরের শিশিরের লাজুক চুম,
তুমি বিস্তীর্ণ প্রান্তরজুড়ে
স্বর্ণলতার আয়েশি ঘুম,
সম্মোহনী রূপের শৈল্পিকতা
তুমি-প্রতিমার কুমকুম।
তুমি শুক্লা পঞ্চদশী চাঁদের হাসি
তুমি আকাশের নীল রাশি রাশি
বনহরিণীর পায়ের নূপুর-তুমি
নিঃসঙ্গ জানালায় প্রজাপতি দুপুর,
শান্তির শ্বেত কপোতী-তুমি
গোধূলি লগ্ন একাকী নিঝুম
বর্ণিল অরোরার মুগ্ধতা তুমি—
এক বেহেসতি কুসুম।
