এক জোড়া পা

রহিম ইবনে বাহাজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমার অফিসের ঠিক নাগের ডগায়

একটি জুয়েলারি শপ আছে

দীর্ঘ দিন যাবৎ নিত্য দেখে

আমার খুব লিপ্সা হয়।

এক জোড়া পায়েল আমার খুব মনঃপূত

দাম নিয়ে কোনো সমস্যা নেই

এক জীবনে যা সঞ্চয় করেছি

তা-ই দিয়ে খরিদ করব।

কিন্তু কোথায় পাব, এমন পা

একেবার দুধে আলতা

ছিপছিপে গড়ন, একটু লম্বাটে

রিমঝিম ছন্দ পায়ে হাঁটছে

পায়েল পরা পা

আমি মুগ্ধ হ'য়ে দেখব

কিন্তু কোথায় পাব এমন পা।