আমি হেরে যাই

সাজ্জাদুর রহমান

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তোমার যেখানে দেখেছ আমাকে

তার পাশে কি নদী আছে?

দীর্ঘশ্বাসের বিক্ষুব্ধ ডিঙ্গি নৌকা উলটানো?

আমি প্রতিদিন ভেসে যাই

জলের ট্রেনের দুলুনি খেতে খেতে

 

নির্জন প্রান্তে

কুয়াশার হেমন্ত সন্ধ্যা

সময়ের বৃত্তভাঙ্গা দু'একটা টুপটাপ

বৈঠায় জড়িয়ে গেলে

আমি হেরে যাই, দেখেছিল একটি সবুজ পাতা।