অজানা সান্নিধ্য
খোদেজা মাহবুব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজেকে আজ নিজের মধ্যেই আটকে
রাখতে বড্ড বেশি সাধ হয়।
বাহিরটা ফ্যাকাসে ঠেকছে নিজের চোখে।
আড়ালে থাকতেই ভালো লাগছে কেনো জানি!
অস্পষ্ট আবেগ, বোবা কান্না করে তুলছে
কখনও দিশাহারা কখনও নিরুপায়।
সময়গুলো থমকে যাচ্ছে বাস্তবতার কঠোরতায়।
সময়ের সঙ্গে সময়েরই বিরোধিতা চলে অবিরাম।
এ বিরুদ্ধ সময়েই নিজেকে হারিয়ে খুঁজি
কখনও আড়ালে কখনও আবডালে।
এমন একটা সময় আসবে কি?
যে সময়টায় নিজেকে আর নিঃসঙ্গ, একাকী
কিংবা নিরুপায় মনে হবে না।
দেখা পাব কি সে সময়ের?
