লোহার মানুষ

হাসান নাজমুল

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চারদিকে রক্তমাংসহীন মানুষের ভিড়

বিবেকের তীর ভেঙে কেবলি বাড়ায় বিভেদের নদী,

মরণ অবধি অপরের বোঝে না বেদনা,

লোহায় লোহায় যেন এ হৃদয় বোনা!

 

লোহার শরীরে নড়াচড়া করে ধীরে;

কোনো কথা বোঝে না, শোনে না কানে

হারিয়ে ফেলেছে জীবনের মানে;

এইসব লোহার মানুষ অনুভূতিহীন

দিচ্ছে পাড়ি কী কঠিন দিন!