খাক
মো. রহমত আলী
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেহের যত্ন করছ, খুব ভালো,
তবে একটু আত্মারও যতন নাও।
দেহ তো ক্ষয়ে যাবে, পঁচে যাবে,
মাটিতে মিশে খাক হয়ে—
নিঃশেষ হবে যদি না থাকে রূহ!
দেহের যত্নে মশগুল থেকে কী লাভ!
কতো ময়লা দেহের ভেতর-বাহির,
তাও সকাল সন্ধ্যা রূপে মাগরুর কেন?
সেজেগুজে সাধু, ধোঁকা দাও কাকে বাবু,
ধুলো তোমারই চোখেমুখে—
দেহ কাদা, মন মাটি, ভেবে তুমি হও খাঁটি।
