ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

দূরে যেতে চাইছি না

মুহাম্মদ রফিক ইসলাম
দূরে যেতে চাইছি না

দূরে যেতে চাইছি না—

অনেক গিয়েছে সময়

ভুল ব্যবধানে।

রাজপথ, সড়কপথ, আলপথ থেকেও

দূরে সরে,

কুড়াতে চেয়েছি নির্জনতার ফুল।

অথচ নিঃসঙ্গতাকে আলাদা করে দেখার মতো

কোথাও নির্ভেজাল একাকিত্ব নেই,

দীর্ঘ তপস্যার মৃত্যু দিয়ে জেনেছি

তুমিহীন শূন্য জীবন,

পূর্ণতা নেই—

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত