শূন্যপাত্রে জলের জোয়ার

বাদল রহমান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চঞ্চুতে স্বর্ণনদী

এক বিন্দু জলের জন্য বিলীন হতে

যাচ্ছিলাম ধূলিধূসর পথে।

মরুর পিপাসা বুক নিয়ে

দ্রাঘিমার জলসুন্দর রেখায়

পূর্ণিমার প্রার্থী হলাম।

মাতৃত্বের মমতার মতো— তুমি

আমার শূন্যপাত্রে জাগালে জলের জোয়ার।

স্বর্ণনদী তুমি ছুঁইলে শুষ্ক চঞ্চু

জলসেচে ভিজল কবিতার জিরাত ভূমি।