ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

উদ্বোধনের পর এবার খুলে দেওয়া হচ্ছে এথেন্সের প্রথম সরকারি মসজিদ

উদ্বোধনের পর এবার খুলে দেওয়া হচ্ছে এথেন্সের প্রথম সরকারি মসজিদ

গ্রিসের রাজধানী এথেন্সে সরকারিভাবে নির্মিত প্রথম মসজিদ নভেম্বরে উদ্বোধন হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু বড়দিন উপলক্ষে সেখানে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ উপলক্ষে ওই মসজিদটি আবার খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

অনলাইন গার্ডিয়ান এ খবর দিয়ে জানাচ্ছে, দেশজুড়ে করোনাভাইরাসের কারণে লকডাউন দেওয়া হয়েছিল। কিন্তু বড়দিন উপলক্ষে তা শিথিল করা হয়েছে। ফলে গ্রিক অর্থডক্সরা দলে দলে তাদের ধর্মীয় রীতি পালন করবেন। এ সময়ে মুসলিমরাও যাতে তাদের উপাসনা করতে পারেন এ জন্য মসজিদটি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গ্রিসের শিক্ষা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল গিওরগিস কালানটজিস বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো রকম বৈষম্য করা হবে না। তাই প্রতিটি উপাসনালয়ে প্রার্থনা সভা হতে পারে। তবে সেখানে ২৫ জনের বেশি মানুষ উপস্থিত না হতে বলা হয়েছে।

ওই মসজিদটিতে গ্রিক সরকারের নিয়োগ দেওয়া ইমাম মোহাম্মদ সিসি জাকি বলেছেন, নভেম্বরের শুরুতে চূড়ান্তভাবে আমরা মসজিদটি খুলে দিই। তা স্থায়ী হয়েছিল মাত্র ৫ দিন। এর মধ্যে একদিন শুক্রবার জুমার নামাজ হয়েছিল। তারপর মসজিদ বন্ধ করে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে লকডাউনের অধীনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন লকডাউনের পরে আবার মসজিদ খুলে দেওয়া হচ্ছে। এটি একটি বড় খুশির খবর। আকস্মিকভাবে মসজিদটি বন্ধ করে দেওয়ার পর মরক্কোতে জন্মগ্রহণকারী ইমাম সাকি খুব কমই রাষ্ট্রীয় তহবিলে নির্মিত এ মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন। মসজিদটি নির্মাণ করা হয়েছে শিল্প এলাকা ইরা ওদোস বা স্যাক্রেট ওয়েতে।

ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোর বিরোধিতার ফলে বছরের পর বছর বিলম্ব হওয়ার প্রেক্ষাপটে এথেন্সে ১৮৩৩ সালের পর থেকে প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত মসজিদটি নভেম্বরে মুসল্লিদের জন্য উদ্বোধন হয়েছিল। পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশসহ কয়েক হাজার মুসলিম মুসলমান এথেন্সে বাস করলেও অটোমানদের বিদায়ের ২০০ বছরে শহরটিতে আনুষ্ঠানিক মসজিদ ছিল না।

এথেন্সে মসজিদ নির্মাণের পরিকল্পনা ১৮৯০ সালে শুরু হয়েছিল। তবে খ্রিষ্টান গোঁড়া জনগোষ্ঠী এবং জাতীয়তাবাদীদের স্বেচ্ছাসেবীত আমলাতন্ত্রের বিরোধিতা এবং সম্প্রতি এক দশক দীর্ঘ আর্থিক সংকটের কারণে এ মসজিদ বাস্তবায়িত হতে কয়েক দশক সময় লেগে যায়।

হ সূত্র : গার্ডিয়ান

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত