হাটহাজারীতে সড়কের বেহাল দশা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুমন দাশ, হাটহাজারী ( চট্টগ্রাম)

হাটহাজারী পৌরসদরস্ত ৭নং ওয়ার্ডস্থ আর্দশ গ্রামে শ্মশান কালী মন্দির সড়কের বেহাল দশার কারণে জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। জানা গেছে দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। মন্দিরের আসা দর্শনার্থীরা কাদা মাটি মাড়িয়ে আধা কিলোমিটার হেঁটে মন্দিরে প্রবেশ করতে হয়। এছাড়াও বর্ষা আসলে সড়কের আরও বেহাল হয়ে পড়ে। এ সময় মন্দীরে দর্শানার্থী আসতে পারে না। এমনিতে রিকশা, সিএনজি কিংবা ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং পথচারীদের হেঁটে চলাচল করতেও চরম কষ্ট করতে হচ্ছে। পৌরসভার বিভিন্ন এলাকার আনাচে-কানাচে সড়কের উন্নয়ন কাজ হলেও এই জনগুরুত্বপূর্ণ সড়কটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় সড়কের উন্নয়ন হলেও এ সড়কের সেরকম কোনো উন্নয়নই হয়নি। সড়কটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী ও পৌর প্রশাসক অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছেন।

এ বিষয়ের মন্দিরের পুরোহিত পূর্ণানন্দ মহারাজ জানান, এই সড়ক দিয়ে হাজারো পুণ্যার্থী কষ্ট করে মন্দিরে আসে। বর্ষাকালে সড়কের কারণে তারা মন্দিরে আসতে পারে না। বিষয়ে আমি অনেকবার পৌরসভায় দরখাস্ত জমা দিয়েছি এবং যোগাযোগ করলে কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলে বিষয়টি দেখছি, কিন্তু এখনও পর্যন্ত কোন প্রতিকার পায়নি। এ ব্যাপারে হাটহাজারী পৌর নির্বাহী প্রকৌশলী এম জেড আনোয়ার জানান, পৌর প্রশাসকের নির্দেশনা পেয়েছি, সড়কটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, এ সড়কের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করে দ্রুতব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কগুলো পর্যায়েক্রমে সংস্কার করা হবে।