কোতোয়ালী থানার মোড় হবে আলিফ চত্বর
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, মিলাদ মাহফিল, দোয়া-স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আলিফের ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ল এল্যামনাই এসোসিয়েশন (ইলা) এর উদ্যোগে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল পরবর্তী অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া'র সঞ্চালনায় মানববন্ধনে আইনজীবী নেতারা আলিফের খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই দিন বাদ জোহর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কোর্টহিল জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, জীবন-কর্মের স্মৃতিচারণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আইনজীবী অডিটোরিয়ামে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ এর সভাপতিত্বে সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি মো. আবু সুফিয়ান।
