
আয়তাকার এই মসজিদটি হুগলি জেলার ছোট পা-ুয়ার মেলাতলা নামক স্থানে অবস্থিত। কলকাতার হাওড়া অথবা শিয়ালদা রেলস্টেশন থেকে ট্রেনে ছোট পাণ্ডুয়া রেলস্টেশনে নেমে রিকশায় এখানে যাওয়া যায়। প্রতি বছর মাঘ মাসের ১ তারিখ থেকে এখানে মাসব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয়। এ মসজিদের উত্তর-পূর্ব কোনায় একটি মিনার এবং রাস্তার বিপরীত পাশে শাহ সফি (উদ্দীন) এর মসজিদ ও সমাধি অবস্থিত। এটির নাম ছোট পা-ুয়া মিনার। আদিতে এ মসজিদটি এ মিনারের সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ মিনারটি এ মসজিদের মিনার ছিল এবং এ মিনার থেকে নামাজের জন্য আজান দেওয়া হতো। বাংলায় সম্পূর্ণ ইষ্টক নির্মিত মসজিদের এটিই সর্বপ্রথম দৃষ্টান্ত। এ মসজিদের পূর্বদিকে একটি উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে। মসজিদটির বহির্ভাগের পরিমাপ ৬৮.৬৫ মি. ´ ০৯.৭৫ মি.। এটির নির্মাণ সাল নিয়ে ভিন্নমত আছে। তবে বর্তমান লেখক মনে করেন যে, এটি ১৩০০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।
মসজিদের অভ্যন্তরে উত্তর-দক্ষিণে সমান্তরাল দুই সারি স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলোতে মুসলমান-পূর্ব যুগের নকশা রয়েছে। মসজিদটির ওপর ৬৩টি গুম্বুজ ছিল। তবে বর্তমানে কোন গুম্বুজ নেই।
কেবলা দেওয়ালে (যে দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে। অর্থাৎ বাংলা অঞ্চল থেকে পশ্চিম দিক) ২০টি অর্ধবৃত্তাকার অবতল (ংবসরপরৎপঁষধৎ পড়হপধাব) মেহরাব রয়েছে। মসজিদের প্রধান মেহরাবের (যে স্থানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান) উপরি অংশ খিলানের আকৃতি-বিশিষ্ট হলেও এটি প্রকৃত খিলান নয়। এ মসজিদের কয়েকটি খিলান বহু খাঁজবিশিষ্ট (বহমৎধরষষবফ)। এ ধরনের খিলান বাংলায় সর্বপ্রথম এখানেই দেখা যায় এবং পরবর্তী সময়ে এটি আরও উন্নত হয়। বাংলার স্থপতিরা এ ক্ষেত্রে সম্ভবত আজমিরের ‘আড়াই দিন কা ঝোঁপড়া’ মসজিদের খিলানগুলো অনুসরণ করেছেন। প্রস্তর-নির্মিত ও ধাপবিশিষ্ট সিঁড়িযুক্ত মিম্বরটি (যে স্থানে দাঁড়িয়ে ইমাম সাহেব শুক্রবারে জুমার নামাজের আগে খুৎবা বা ভাষণ প্রদান করেন) বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এ মিম্বরের ওপরে একটি আচ্ছাদন আছে। মিম্বরের সিঁড়িগুলোর দুই পাশে কতকগুলো খাড়া (ঁঢ়ৎরমযঃ) প্রস্তরখ- দেখা যায়। এই মিম্বরের অনুসরণে পরবর্তী সময়ে আদিনা মসজিদের মিম্বর তৈরি হয়েছে। আদিনা মসজিদের পার্শ্ববর্তী কুতুব শাহি মসজিদের মিম্বর এ মসজিদের মিম্বরের অনুরূপ হলেও অনেকটা সাধারণ।
মসজিদের সম্মুখভাগ (ভধপধফব) : মসজিদটির পূর্বদিকে কৌণিক খিলানযুক্ত ২১টি অপেক্ষাকৃত নিচু প্রবেশপথ ছিল। বর্তমানে প্রধান প্রবেশপথসহ ১৪টি খিলান অবশিষ্ট আছে। এ মসজিদের মধ্যবর্তী প্রধান প্রবেশপথের দু’দিকের পরিমাপ সমান নয়; উত্তর দিকের বাহুর পরিমাপ উত্তর-দক্ষিণে লম্বায় কম। এ মসজিদের খিলানগুলো কৌণিক। সমান্তরাল সারিতে পর্যায়ক্রমে কোনাকুনি ও আড়াআড়িভাবে (ঢ়ষধপবফ বফমবরিংব ধহফ পড়ৎহবৎরিংব রহ ধষঃবৎহধঃব ৎড়ংি) স্থাপিত ইটের সারি দ্বারা গঠিত পেন্ডেন্টিভ দেখা যায়। একটি ইটের উপর খোদিত আছে যে, মসজিদটি ১৯৪৭-৪৮ সালে মেরামত করা হয়েছিল।
এ মসজিদের উত্তর দিকে জেনানা গ্যালারিতে প্রবেশের জন্য একটি কৌণিক খিলান রয়েছে। দক্ষিণ দিকে কোনো প্রবেশপথ নেই। কেবলা (যে দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে অর্থাৎ বাংলা অঞ্চল থেকে পশ্চিম দিক) দেওয়ালের প্রধান মিহরাব (যে স্থানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান) অংশটি বাহিরের দিকে উদ্গত।
আগেই উল্লেখ করা হয়েছে, এ মসজিদের প্রধান মিহরাবের দুই দিকের দুই বাহু সমান নয়। উত্তর দিকের বাহুর পরিমাপ লম্বায় কিছুটা কম। এ দিকে গুম্বুজের সংখ্যাও কম। এ মসজিদের মিহরাবগুলোর সম্মুখে বিভিন্ন ধরনের খিলান রয়েছে। মসজিদের অভ্যন্তর ভাগের স্তম্ভগুলোও বিভিন্ন ধরনের।
এ মসজিদের উত্তর-পশ্চিম কোনায় একটি প্লাটফর্ম জেনানা গ্যালারি হিসেবে ব্যবহৃত হতো। বাংলায় প্রাপ্ত জেনানা গ্যালারিগুলোর মধ্যে এটিই সর্বপ্রাচীন। জেনানা গ্যালারির পশ্চিম দেওয়ালে একটি পাথরের জালি আছে। এ ধরনের জালি বাংলাদেশের নওগাঁ জেলার কুসুম্বা মসজিদে ও পশ্চিম বাংলার মালদা জেলার হজরত পা-ুয়ার কুতুবশাহি মসজিদে দেখা যায়।
লেখক : প্রত্নতত্ত্ববিদ ও গবেষক