প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৯ আগস্ট, ২০২১
ইতিহাস লিখতে গিয়ে যে স্পেনীয় বিজ্ঞানী ‘সমাজবিজ্ঞান’ নামক নতুন বিজ্ঞান এবং ধরণার জন্ম দেন তিনি হলেন ‘আবদুর রহমান ইবনে মুহম্মদ ইবনে খালদুন আল হাজরামী’ (জন্ম : ১৩৩২-মৃত্যু : ১৪০৬ ইসায়ি)। তিনি তিউনিশে জন্মগ্রহণ করেন এবং মাত্র ১৭ বছর বয়সে সব শিক্ষা সমাপ্ত করেন। তার জীবন ছিল নানা ঘাত-প্রতিঘাতে পরিপূর্ণ। তিনি নানা রাজন্যবর্গের সংস্পর্শে আসেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। সক্রিয় রাজনীতির ময়দানে একসময় তার বিতৃষ্ণা দেখা যায় এবং তিনি ‘ইবনে সালামার’ নির্জন দুর্গে জ্ঞান চর্চায় লিপ্ত হন। ১৩৭৪ থেকে ১৩৭৮ ইসায়ি সন পর্যন্ত এই ৪ বছর তিনি উত্তর আফ্রিকার ওই দুর্গে গবেষণায় লিপ্ত থাকেন। এ সময়ের মধ্যে তিনি ‘সমাজবিজ্ঞান’ নামক নতুন বিদ্যার ধরণার উদ্ভাবন করেন। ১৩৮০ সালে তিউনিশের জাইতুন বিশ্ববিদ্যালয়ে বসে তিনি তার বিশ্ব ইতিহাসের প্রথম খ- আল-মুকাদ্দিমা রচনা করেন। এটি ছিল এক বিস্ময়কর সৃষ্টি। বিশ্বের সব দেশের গবেষকরা একবাক্যে এই গ্রন্থের শ্রেষ্ঠত্ব ও অভিনবত্বের প্রশংসা করেছেন।
অথচ ইবনে খালদুনের এই কৃতিত্বকে চাপা দিয়ে পশ্চিমা বিশ্ব ‘অঁমঁংঃব ঈড়সঃব’-কে সমাজবিজ্ঞানের জনক হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরে। তাদের তথ্য মতে, ১৮৩৮ সালে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়। এটি সম্পূর্ণ মিথ্যা এবং হতাশাজনক একটি অধ্যায় যে ‘অঁমঁংঃব ঈড়সঃব’ এর ৫০০ বছর আগে ‘ইবনে খালদুন’ সমাজবিজ্ঞান আবিষ্কার করলেও সেটাকে সবার দৃষ্টির অন্তরালে নিয়ে, প্রকৃত ইতিহাস বিকৃত করে মুসলমানদের কৃতিত্ব অন্যদের নামে চালিয়ে দেওয়া হয়।
তথ্যসূত্র :
1. “Ibn Khaldun – His Life and Work”. Archived from the original on 13 September 2013. Retrieved 25 February 2017.
2. Ahmad, Zaid (2010). “Ibn Khaldun”. In Oliver Leama (ed.). The Biographical Encyclopaedia of Islamic Philosophy. Continuum.
3. Ahmad, Zaid (2003). The epistemology of Ibn Khaldun. New York: RoutledgeCurzon. ISBN 978-0-415-61275-3.
4. Schmidt, Nathaniel. Ibn Khaldun: Historian, Sociologist and Philosopher. Universal Books, 1900