রামগঞ্জে ফ্রি সুন্নাতে খাৎনা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জ উপজেলার স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী ফ্রি সুন্নাতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে ২৬ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত তুরস্ক থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা আধুনিক পদ্ধতিতে সম্পূর্ণ রক্তপাত ও ব্যথামুক্ত সুন্নাতে খাৎনা করানো হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়। উপজেলার নরিমপুর স্মার্ট একাডেমি প্রাঙ্গণে আজ সকাল ৯টায় ফ্রি সুন্নাতে খাৎনা উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্মার্ট একাডেমির অধ্যক্ষ ড. মশিউর রহমান। স্মার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম এ ধরনের মানবিক কাজে সবার সহযোগিতা কামনা করেন।