
নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মফস্বল’ এর উদ্যোগে হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের রঘুনাথপুর কমিউনিটি ক্লিনিকের সামনে ৪৫ জনের প্রত্যেককে একটি করে কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি সুলতান শাহরিয়া শাফি। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনটির সাধারন সম্পাদক নীরব সরদার, সহ সভাপতি তাসিন হাসান, সাংগঠনিক সম্পাদক মাহীউর হাসান মাহী, সহ সাংগঠনিক সম্পাদক ইবনে রহমান প্রান্ত ও ফয়সাল সাদিক এবং প্রচার সম্পাদক তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।