ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড

কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড

শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্যপদ অনুসারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্যপ্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন তিনি।

ব্রিফিংয়ে প্যারেডে পুলিশ হেডকোয়ার্টাসের প্রতিনিধি বিশেষ পুলিশ সুপার (সিআইডি) সুলতানা ফারমানা মাফি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত