মোটরসাইকেল আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী সড়ক বিভাগ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ হেলমেট বিতরণ করা হয়। হেলমেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, মোটরসাইকেল চালানোর সময় প্রত্যেক চালকদের সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতার সঙ্গে নিরাপদে গন্তব্যে পৌঁছানো উচিত। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার অনুরোধ জানান।

এই সময় উপস্থিত ছিলেন- বিআরটিএ এর সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, মুবিন খাঁন, সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনুর রশিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল নোমান পারভেজ, সড়ক বিভাগ সভাপতি আবদুন নুর, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মো. লিয়াকত আলী, বিএনপি নেতা ফয়েজুর রহমান প্রমুখ।