পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশু অর্পণ দাসের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৌর এলাকা বেলগাছি গ্রামের হাজিমোড় দাস পাড়ার পুকুরে এ ঘটনা ঘটে। মৃত অর্পণ দাস স্বাধীন দাসের পুত্র। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা খেলতে যেয়ে অসাবধানতায় পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে সে। মৃত অর্পণের পিতা স্বাধীন দাস জানান, সকাল আনুমানিক ১০টার দিকে পুকুর পাড়ে খেলা করছিল অর্পণ। ওই সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এরপর অর্পণের খোঁজাখুজির পর দেখা যায় পুকুরের পানিতে তার মৃত লাশটি ভেসে ওঠে। পা স্লিপ খেয়ে পুকুরের পানিতে পড়ে যায় অর্পণ দাস। পরে পরিবারের সদস্যরা মৃত শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।