ছাত্রশিবিরের প্রতিনিধি সম্মেলন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

?দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ। গতকাল মঙ্গলবার উপজেলা ব্রজগোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহা. জাহিদুল ইসলাম। ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় সমাবেশে ?বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিববুল্লাহ, ছাত্রশিবিরে সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি আলমগীর মো. সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।