শিক্ষক সমিতি কমিটির অভিষেক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। সভাপতি ও বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষকদের দক্ষতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষক সমিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদুর রহমান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন প্রমুখ।
