তারুণ্যের উৎসব উপলক্ষে সেমিনার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণদের অর্থনৈতিক সমৃদ্ধিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সেমিনারের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আইএফআইসি ব্যাংক শরীয়তপুর শাখার ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর প্রদ্যুৎ কুমার দাস, সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক সচেতনতা, সঞ্চয় সংস্কৃতি এবং উদ্যোক্তা উন্নয়নে অনুপ্রাণিত করার গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যাংকিং সেবা, ক্যারিয়ার গঠন ও আর্থিক নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক তথ্য পেয়ে উৎসাহ প্রকাশ করেন।