পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিভিন্ন দফতরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান।