১০ হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় প্রায় ৭০ লাখ টাকার ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদেরভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

সিয়াম-উল-হক আরও বলেন, জব্দ করা জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।