দুই মাদককারবারি আটক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে ১২ বোতল অবৈধ মাদকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা-রাজকী সড়ক থেকে স্থানীয় ডাকটিলা সীমান্ত ফাঁড়ি বিজিবির টহলদল তাদের আটক করে। বিজিবি জানায়, সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলকালে ৩ জন মোটরসাইকেল আরোহীকে থামতে বললে এক জন দৌড়ে পালিয়ে গেলে সন্দেহভাজন দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের দেহ তল্লাশি করলে ১২ বোতল অবৈধ মদ পাওয়া যায়।

আটকরা হলেন- উপজেলার ফুলতলা ইউনিয়নের ৬নং ধলাই হাওর গ্রামের হরিনারায়ন যাদব এর পুত্র যতন যাদব (৩৮) ও ১১নং এলবিনটিলা গ্রামের নকুল বুনার্জীর পুত্র সন্তোষ বুনার্জী (৩৩)। বর্ডারগার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জব্দ মালামালসহ আসামিদের জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।