বিনামূল্যে চিকিৎসায় হাসপাতাল প্রতিষ্ঠা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

গ্রামের পিছিয়ে পড়া মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ২ কোটি টাকা ব্যয়ে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বানাপুকুর এলাকায় তিশমা-জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে ফিতা কেটে সেন্টারটির শুভ উদ্বোধন করেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বদিউর রহমান। তিশমা-জাইমা দাতব্য চিকিৎসালয় ও ডায়াবেটিস কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. তাহের উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব আল-হোসেন, সাংবাদিক আবু তাহের, ফেনী বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক আব্দুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান, বন্ধুর বন্ধনের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন।