‘খালেদা জিয়া একটি আদর্শের নাম’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেন- বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষ অংশগ্রহণ করে প্রমাণ করেছেন তিনি কতো প্রিয় ছিলেন। তিনি আমাদের কাছে একটি আদর্শ। তিনি এ সময় আরও বলেন- যারা দেশে বেহেস্তেরে টিকেট বিক্রির কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের ঈমান আকিদা নষ্ট করছে মুসলমানিত্ব নষ্ট করছে তাদের বিষয়ে সজাগ থেকে সবাইকে ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা মেনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কাদের ভোট দিলে নিরাপধ থাকবে তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, চৌমহুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন ও জেলা ওলামা দলের আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা ওলামাদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, মাসুদুর রহমান নাদিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
