বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে গত সোমবার রাতে বিদ্যুৎস্পর্শ হয়ে মতিয়ার রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মতিয়ার রহমান ওই গ্রামের দছিজল হকের ছেলে। স্থানীয়রা জানান, গত সোমবার রাতে মতিয়ার নিজ বাড়িতে নলকূপে হাত-মুখ ধোয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।