‘জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দিতে হবে’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সকল রাজনৈতিক দলের সম্মতিতে জুলাই সনদ হয়েছে তাই সকলকে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার মাজার সংলগ্ন মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান ।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা প্রশাসন কর্তৃক এই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে একই মঞ্চে হ্যাঁ/না ভোটের বিষয়ে জনসচেতনাতা বাড়াতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ইমাম সম্মেলন করা হয়। এত কয়েক শত ইমাম অংশগ্রহণ করেন । সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ রুহুল আমিন ও জেলা তথ্য কর্মকর্তা মইনুল ইসলাম।
