আমির হামজার বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশনায় গতকাল মঙ্গলবার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে এ মামলা দায়ের করেছেন। এ মামলার বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন। তার এ বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।