মাদক সেবনের দায়ে কারাদণ্ড
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী চার যুবককে মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শাকিল, জহুরুল ইসলাম, রাব্বী ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে ৮ মাস ও জসিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয়?কে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
