চবি হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ ২০২৫-২৬ ক্যাম্পাস প্রোগ্রামের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম চতুষ্কোণ’। এসডিজি ১২, ১৩ ও ১৫ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প উপস্থাপন করে তারা শীর্ষস্থান অর্জন করে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এসডিজি ৯, ১২ ও ১৩ কে কেন্দ্র করে প্রকল্প উপস্থাপন করে ‘টিম দ্য অপটিমিস্টিক’ প্রথম রানার-আপ এবং এসডিজি ১২, ১৩ ও ১৪ ভিত্তিক উদ্যোগ নিয়ে ‘টিম মৌমাছি’ দ্বিতীয় রানার-আপ হয়। জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উদ্ভাবন ও সামাজিক প্রভাব সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। চূড়ান্ত পর্বে মোট ৬টি দল অংশ নেয়। বিচারকরা অংশগ্রহণকারী দলগুলোর ব্যবসায়িক ধারণা, সামাজিক প্রভাব, টেকসইতা ও বাস্তবায়ন যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেন।
