রাজশাহীতে গ্রেপ্তার ২৫

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার গ্রেপ্তার করা হয়। আরএমপির মিডিয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।