পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় সক্রিয় সাংবাদিকদের সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার ‘সন্ধ্যা তারা রেস্টুরেন্টে’ এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

রিপোর্টার্স ক্লাবের বিদায়ী সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক একুশে সংবাদণ্ডএর প্রতিনিধি ছাইদুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি খাইরুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এছাড়া দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক সংলাপ-এর স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল এবং দৈনিক জবাবদিহি-এর প্রতিনিধি সাগর আহমেদ জজ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত-এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন খোকন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি হাবিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।