জনজিজ্ঞাসা বিষয়ক আলোচনা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্র ঘোষিত ৮ পরিকল্পনা বাস্তবায়ন ও জনজিজ্ঞাসা ও আলাপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এ জনজিজ্ঞাসা ও আলাপ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, মাওলানা শহিদুল ইসলাম।