দিনাজপুরে ইমাম সম্মেলন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম এবং উপজেলা সদর নির্বাহী অফিসার তমলিকা পাল। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. মাহমুদার রহমান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম দ্বীন মওলানা মতিউর রহমান কাশেমী, সহকারী অধ্যাপক (আরবি) ড. আফম আকমল হোসেন এবং কেন্দ্রীয় গৌর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দান মসজিদের ইমাম মওলানা মাহফুজার রহমান।
