রামুতে ডাকাতকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল লেদাপুতু নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর ৫ টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী নিয়ে অতর্কিত শাহিন ডাকাত এর সহযোগী শফিউল আলম প্রকাশ লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল আলম লেদাপুতু মারা যান। নিহত শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। উল্লেখ্য, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড । রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
