মাদক কারবারির কারাদণ্ড
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে জাকিয়া সরওয়ার লিমা। এ সময় বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত আফাজউদ্দিনের পুত্র আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গতকাল শনিবার দক্ষিণবাগ গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে একটি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
