পেকুয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেকুয়া থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তাররা হলেন- মগনামা ইউনিয়নের নাপিতারদিয়া এলাকার আবদুল মোনাফের ছেলে আরকান, ফোরকান, আবদুল মতলবের ছেলে আবদুল মোনাফ, আবদুল খালেক, আবুল কাসেম, মৃত নুর আহমদের ছেলে আবুল কালাম, আবুল হোসেন, আবুল কাশেম, সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার আলী আহমদের ছেলে শামসুল আলম, উজানটিয়া ইউনিয়নের ষাট ধুনিয়াপাড়া এলাকার নুর আহমদের ছেলে ছাবের আহমদ, শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকার মৃত জসিম উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার। পেকুয়া থানার ওসি খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন নারীও রয়েছে। তার বিরুদ্ধে স্বামী হত্যার মামলা রয়েছে। তাকে কক্সবাজার শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
