নারীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিয়ে আলোচনা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বেসলাইন স্টাডির ফলাফল উপস্থাপন করেছে। শহরের কাউতলীর স্বপ্নতরীর হলরুমে স্থানীয় এনজিও স্বনির্ভর সহায়তায় বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। বেসলাইন গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং সেশনগুলো সহ-সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবী।

দিনব্যাপী এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, জেলা নির্বাচন অফিসারে প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, আনসার নারী সদস্য, ব্যবসায়ী নারী, বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, শিক্ষার্থী, সাংবাদিক এবং ধর্মীয় নেতারা। আলোচনায় অংশগ্রহণকারীরা নারীদের ভোটদানে উৎসাহিত করার জন্য ভোটার শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।

নির্বাচন দিবসে নারীদের জন্য যাতায়াত সুবিধা নিশ্চিত করা। মসজিদভিত্তিক প্রচারের মাধ্যমে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে নারীদের ভোটদানে উৎসাহিত করা।